1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

মেম্বার চেয়ারম্যানরার দয়া নাই আমার দয়া আছে তাই ভোট দিতে আইসি

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে
মেম্বার চেয়ারম্যানরার দয়া নাই আমার দয়া আছে তাই ভোট দিসে আইসি। কথাগুলো বলছিলেন ৬০ উর্ধ্ব রিজিয়া বেগম।
বুধবার সকাল সাড়ে ১০ টায় করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান শেষে এসব কথা বলেন তিনি। রিজিয়া বেগমের বাড়ি বারঘরিয়া ইউনিয়নের জহুরাবাদ গ্রামে।
রিজিয়া বেগম আরো বলেন, মেম্বার চেয়ারম্যানরা পাস হউক। আমি কিছু পাইলে পাইলাম না পাইলে নাই। আমার মানুষের দয়া দরকার নাই আল্লাহ দয়া করলেই হবে।৩ ডা ভোট মিল কইরাই দিসি। মেম্বার চেয়ারম্যানরা কার্ড কুড দেয় না ঠিক মত।থুরা থুরি দিলে দেয় না দিলে নাই। আমার একটা ছেরা একটা ছেরি। এরা আমারে দেহে না ঠিক মত। ভোট দিসি খুশি লাগতাসে বেডাইন ফাস হউক। আমারে দিলে দেউক না দিলে নাই। আমার বইন নাই ভাই নাই বাপ নাই মা নাই স্বামী নাই আমার কেউ নাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং