1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

করিমগঞ্জ উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল 

দিলোয়ার হোসাইন নানক,(করিমগঞ্জ) কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৫৮৬ বার পড়া হয়েছে

 

আগামী ২৯ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা পরিষদের  নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার,২ মে বিকাল ৪ টা পর্যন্ত   মনোনয়নপত্র দাখিলের শেষদিনে কিশোরগঞ্জের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নির্বাচনের রিটার্নিং অফিসার কাজী মহুয়া মমতাজের কাছে তারা মনোনয়নপত্র অনলাইনে দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন চেয়ারম্যান পদে চেয়ারম্যান বর্তমান উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত  চেয়ারম্যান মো:হান্নান মোল্লা,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদার,অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন,ডা:সোহাগ মিয়া,শফিকুল ইসলাস জনি,সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক,ফজলুর রহমান রাজু।

ভাইস চেয়ারম্যান পদে গোলাম মোহাম্মদ সুজন,রফিকুল ইসলাম রাসেল,জামাল উদ্দিন ফকির,মো:মঞ্জিল মিয়া।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা:আছমা আক্তার,সাবেক মহিলা  ভাইস চেয়ারম্যান দিলোয়ারা বেগম,রিনা আক্তার ও রেজিয়া পারভীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং