1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

করিমগঞ্জের কলেজছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৪২৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. কাউছার উদ্দিন(২৩) করিমগঞ্জ উপজেলার  হাত্রাপাড়া(হাতড়াপাড়া গোয়ালবাড়ী) এলাকার  মৃত আ. কাদিরের ছেলে।

সোমবার, ১৮ মার্চ বেলা সাড়ে তিনটার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে রাজধানীর কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, ভিকটিম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন করিমগঞ্জ মহিলা কলেজে এইচএসসি ২য় বর্ষে পড়াশুনা করে আসছিলেন। কলেজে আসা যাওয়ার পথে বিবাদী মো. কাউছার উদ্দিন(২৩) এর সাথে ভিকটিমের পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে বিবাদী কাউছার চলতি বছরের  ২ জানুয়ারি বেলা ১২টার দিকে  কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মোন্নাপাড়া সাকিনস্থ নেহাল পার্কে ভিকটিমকে নিয়ে ঘুরতে নিয়ে যান। কিছুক্ষণ ঘোরাফেরা করে একই দিন বিকাল অনুমান ৪টার দিকে পার্কের ভিতর একটি পরিত্যাক্ত অন্ধকার ঘরে বিবাদী মোঃ কাউছার উদ্দিন(২৩) ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। ওই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার সদর থানায় ১টি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পর থেকে অভিযুক্ত গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গ্রেফতার আসামি  ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে বিডিচ্যানেল ফোরকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং