1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে প্রাইম একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান প্রাইম একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের চুড়ান্ত মডেল টেস্ট এর ফলাফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি বিকালে জেলা শহরের উকিলপাড়া এলাকায় প্রাইম একাডেমি কার্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের চুড়ান্ত মডেল টেস্ট এর ফলাফল প্রকাশ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।

লুমিনাস কিন্ডারগার্টেন এর পরিচালক কামরুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  কিশোরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন প্রাইম একাডেমির পরিচালক  আশরাফুল আলম বুলবুল,

শতাব্দীর কন্ঠের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আসাদ,দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার।

এছড়াও প্রাইম একাডেমির শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. নাঈম আলমগীর, তাকিয়া সুলতানা স্মৃমি, রাসেল,রাকিব আল হাসান,ওমর ফারুক, মো.সুমন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং