1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

করিমগঞ্জে ৩২ বোতল বিদেশী মদসহ তিনজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে ৩২ বোতল বিদেশী মদসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার তিনজন হচ্ছেন, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা বাসিন্দা মো. শামসুল ইসলাম (২৭), মো. সুমন মিয়া (৩০) ও মো. আজিজুল ইসলাম (২৪)।

শনিবার, ৮ নভেম্বর বেলা সাড়ে ১২টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে করিমগঞ্জ উপজেলার বালিখোলা এলাকা থেকে ৩২ বোতল বিদেশী মদসহ তাদের গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার তিনজনকে মামলা দায়ের পূর্বক  করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং