1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

কুলিয়ারচরে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরএলাকার বড়খারচর মহল্লায় বাড়ির পাশের গর্তের পানিতে পড়ে ফরহাদ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার, ২ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে বড়খারচর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু ফরহাদ ওই এলাকার মো. ফয়সাল মিয়ার ছেলে।

জানা যায়, সকালে  শিশু ফরহাদকে পাশে রেখেই কাজ করছিলেন তার মা। অনেকক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পাশে গর্তে তাকে দেখতে পান তারা। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন ।

কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন বিডিচ্যানেলফোরকে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং