1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

বরিশালের প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি করিমগঞ্জ থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

 

বরিশাল জেলার আগৈলঝাড়া থানার প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ‍ও র‌্যাব-৮ সদর কোম্পানীর একটি যৌথ আভিযানিক দল।

গ্রেফতার পলাশ সরদার (৪০) বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের রহিম সর্দারের ছেলে।

বৃহস্পতিবার,৩১ জুলাই দুপুর সোয়া একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার  গুজাদিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, সিপিসি-২, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফাতার আসামি পলাশ সরদার (৪০) চলতি বছরের ১ ফেব্রুয়ারি  রাত টার সময় প্রতিবন্ধী ভিকটিমকে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে আসামির বসত ঘরে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। ফলে ভিকটিম ২২ সপ্তাহের গর্ভবতী হয়।  উল্লিখিত ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে বরিশালের আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর আসামি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকায় পালিয়ে থাকে। অতঃপর র‌্যাব ছায়া তদন্তের মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামিকে করিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং