1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

কিশোরগঞ্জের তিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত খাদ্য ব্যবসায়ীকে ৭ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৯৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত খাদ্য ব্যবসায়ীকে ৭ লাখ টাকা জরিমানা জরিমানা করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

শনিবার, ২৬ জুলাই বেলা ১২টা থেকে বিকেল ৪টার পর্যন্ত পরিচালিত অভিযানে ভ্রম্যমাণ আদালতে বিচার কাজ পরিচালনা করেন একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জে ক্যাম্পের মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পরিচালক।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কটিয়াদী, বাজিতপুর ও হোসেনপুর উপজেলার সাতজন খাদ্য প্রস্তুত এবং বিপণনকারীর প্রত্যেককে  নিরাপদ খাদ্য আইন ২০১৩” এর ৩৮ ধারা মোতাবেক ১ লাখ টাকা করে মোট ৭ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং