1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

গণতন্ত্রী পার্টির নেতার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা কমিটির  সভাপতি ও সাধারণ সম্পাদকের শোক

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৮২ বার পড়া হয়েছে

 

গণতন্ত্রী পার্টি নেতা আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণতন্ত্রী পার্টি কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান।

মঙ্গলবার ১৫ জুলাই সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ শোক জানান। গণতন্ত্রী পার্টির নেতা,মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী,লেখক, সাহিত্যিক, কবি,উপন্যাসিক,চিকিৎসক  আব্দুল হান্নান(৯২) মঙ্গলবার সকাল ৫ টায় কিশোরগঞ্জ সদর উপজেলার নিজ বাড়িতে বাধর্ক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন।

নেতারা মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সব সদস্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং