1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ময়মনসিংহ বিভাগে গণিতে সেরা হয়ে ত্রিশালের নূরান এখন জাতীয় পর্যায়ে

মো. মনির হোসেন স্টাফ রিপোর্টার, ত্রিশাল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১২৩৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষার্থীদের গণিত কুইজ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগীয় পর্যায়ে সেরা হয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশ গ্রহণ নিশ্চিত করেছে ত্রিশালের কৃতি শিক্ষার্থী সাদমান রাশেদ নূরান।

রবিবার, ১০ মার্চ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাশেদুজ্জামান রানা ও সহকারী শিক্ষক বদরুন নাহার নুপুর দম্পতির সন্তান সাদমান রাশেদ নূরান গণিত কুইজ প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগে সেরা হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করেছে। এছাড়াও সে ইংরেজি কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। 

সে ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। নুরান উপজেলার ১৮১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করে জেলায় অংশ নেয়। 

জেলার ১১ টি উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে লড়াই করে গণিত কুইজে প্রথম স্থান অর্জন করে বিভাগে অংশ নেয়। রোববার বিভাগীয় পর্যায়েও সেরা হওয়ায় জাতীয় পর্যায়ে গণিত কুইজে অংশগ্রহণ নিশ্চিত করেছে সে। 

বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় আয়েজিত বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং