1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্পর্কে পক্ষপাতদুষ্ট মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে গণতন্ত্রী পার্টির বিবৃতি 

দিলোয়ার হোসাইন নানক৷।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

 

গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.শহীদুল্লাহ শিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ বিবৃতিতে জানান,  গভীর উদ্বেগের সাথে গত কয়েকদিন যাবত লক্ষ্য করছি ,১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত বাংলাদেশর দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিশেষ করে সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করে তাকেসহ সমগ্র সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

সেনাবাহিনীকে বিতর্কের উর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে গণতন্ত্রী পার্টি দেশের বুদ্ধিজীবী, পেশাজীবী শ্রমিক,কৃষক,ছাত্র-জনতা সর্বোপরি বীর মুক্তিযোদ্ধাসহ দেশের সকল দেশ প্রেমিক রাজনৈতিক দল ও শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং