1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী মিছিলে হামলার মামলায় একজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী মিছিলে হামলার মামলার এজহারভূক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. বরজু  মিয়া (৩৭) কিশোরগঞ্জ সদর উপজেলার চর মারিয়া এলাকার মৃত লেবু মিয়ার ছেলে।

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) জুয়েল চাকমা।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং