1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

পাকুন্দিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ২৭জানুয়ারি দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন । সহকারী কমিশনার (ভূমি)  মামুন সরকারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ,পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত হোসেন ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছু উদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু প্রমুখ।

সভায় সাংবাদিকগণ, উপজেলা শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা বিভিন্ন ইউনিয়নে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ,যানজট নিরসন ,কিশোর গ্যাং, মাদক  নির্মূলের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা।   

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং