1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

করিমগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এম এ জলিল, স্টাফ রিপোর্টার, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার, ১ জানুয়ারি দুপুরে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি করিমগঞ্জ সরকারী কলেজের মাঠ থেকে শুরু হয়ে করিমগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে করিমগঞ্জ প্রেসক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্র দলের আহবায়ক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশটি সঞ্চালনা করেন করিমগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক সালমান।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ জিএস সুমন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সজল সরকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং