1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

নান্দাইলে ভ্রাম্যামান আদালতের অভিযানে ৭৬৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার,নান্দাইল, ময়মনসিংহ।। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে অভিযান চালিয়ে ৭৬৮কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার , ৩১ ডিসেম্বর   দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান এবং পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলার সহকারী পরিচালক মো. মাহবুবুল ইসলাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড বাজারে ব্যবসায়ী খোকন মিয়ার ভাংগারী দোকান ঘর থেকে ৬২৭ কেজি নিষিদ্ধ পলিথিন এবং নান্দাইল বাজারের রতন মিয়ার দোকান রতন স্টোর থেকে ১৪১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময়  প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীগণ পালিয়ে যান। তবে ভ্রাম্যমান আদালত স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রী করতে নিষেধ করেন। যদি কেউ নিষিদ্ধ পলিথিন ব্যবহার বা বিক্রী করেন তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এজন্য নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষা করার আহব্বান জানান ভ্রাম্যমান আদালত পরিচালনাকারীগণ।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় পুলিশ ফোর্সসহ সংশ্লিষ্ট বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং