1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

করিমগঞ্জে  স্মার্টকার্ড বিতরণের লাইন থেকে দুই নারীর সোনার চেইন চুরি

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় পরিচয়পত্রের  স্মার্টকার্ড নেয়ার লাইনে দাঁড়িয়ে সাহারা আক্তার নামে  এক নারীর স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকার দুজনের সোনার চেইন চুরি হলো।

শনিবার, ২১ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।করিমগঞ্জ উপজেলার উরদিঘী উচ্চ বিদ্যালয়ে গুণধর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের ভোটারদের মাঝে জাতীয় পরিচয় পত্রের স্মার্টকার্ড বিতরণের লাইনে দাঁড়িয়ে কার্ড নেয়ার সময় এই চুরির ঘটনা ঘটে।   

চেইন চুরি যাওয়া সাহারা খাতুন  গুণধর ইউনিয়নের বাট্ররগোপ গ্রামের গোলাপ মিয়ার স্ত্রী। সাহারা আক্তার বোরকা পরে লাইনে দাঁড়িয়েছিলেন।পরে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ জানায়,অনেক তল্লাশি করেও কারও কাছ থেকে চেইন উদ্ধার করা যায়নি। দুইটি সোনার চেইন চুরির বিষয় থানা পুলিশকে অবহিত করেছে স্থানীয়রা।

গুণধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম ভূইয়া রাসেল বলেন, সাহারা আক্তারের চেইন চুরির বিষয়টি শুনেছি।এটা সংঘবদ্ধ চোর চক্রের কাজ। তিনি আরও বলেন,এলাকার ভোটাররা সতর্ক হলে চেইন চুরির শিকার হতেন না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং