1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

ইটনা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতির মুক্তির দাবিতে কিশোরগঞ্জে গণমিছিল

রায়হান জামান, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ইটনা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আকন্দের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে গণমিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।

সোমবার, ৯ ডিসেম্বর দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটিতে জেলার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার প্রায় দুইশতাধিক বিএনপি সমর্থকগণ অংশ নেন।

এ সময় তাদের হাতে বহন করা খালেদা জিয়া ও তারেক রহমানের বিভিন্ন প্লেকার্ডগুলোতে দেখা যায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমান ও ডিবি হারুনের হাস্যোজ্জল গলাগলির ছবি, যা ছিল চোখে পড়ার মতো।

জানা যায়, রানা চৌধুরী নামক একটি ফেসবুক ফেইক আইডি থেকে প্রতিনিয়ত বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা অ্যাডভোকেট. ফজলুর রহমানের বিরুদ্ধে নানা অপ্রপ্রচার ও মানহানিকর বিষয় প্রচার করতো। তাই বিষয়টি নিয়ে জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইটনা উপজেলা বিএনপির সহ সভাপতি মনির উদ্দীন ইটনা থানায় সাইবার ক্রাইম আইনে মামলা করেন। সেই মামলায় আতাউর রহমান আকন্দকে ইটনা থানা পুলিশ গ্রেফতার করে। গণমিছিলকারীদের দাবি ফজলুর রহমানের মদদেই আতাউর রহমান আকন্দকে গ্রেফতার করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং