1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সংবাদ প্রকাশের পর নান্দাইলে উদ্ধার হলো স্কুলের জমি, ভাঙা হলো ২৬ দোকান ঘর

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের বাকচান্দা আব্দুস সামাদ একাডেমীর নিজস্ব জায়গায় গড়ে উঠা ২৬টি দোকানঘর ভেঙে গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন।

মঙ্গলবার, ১৯নভেম্বর বিগত ৩৫ বছর আগে স্থাপিত দোকানগুলো নান্দাইল উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ফয়েজুর রহমানের নেতৃত্বে বিদ্যালয়ের প্রায় ৪ কোটি টাকার জমি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, সেসব দোকান ঘরভাড়া নিয়ে অসাধু চক্র নামমাত্র ভাড়া বাবদ প্রতিমাসে ৫৪ টাকা থেকে সর্বোচ্চ ১০৮ টাকায় ঠকিয়ে আসছিল জমি মালিক শিক্ষা প্রতিষ্ঠানকে।

এক পর্যায়ে গত কয়েকদিন পূর্বে এ বিষয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ২৬টি দোকান ভেঙে দিয়ে স্কুল কর্তৃপক্ষকে উদ্ধার করা জায়গা বুঝিয়ে দেন। 

জানাগেছে, বাকচান্দা আব্দুস সামাদ একাডেমি (মাধ্যমিক বিদ্যালয়) ৮ একর জমি নিয়ে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। উপজেলার সর্ব দক্ষিণে সিংরইল ইউপি’র বাকচান্দা বাজারের উত্তর পাশে নিজস্ব বিশাল মাঠের উত্তর পাশে বিদ্যালয়টির অবস্থান। বাজারের পশ্চিম পাশে প্রধান সড়কের দুই পাশে বিদ্যালয়ের জায়গায় ১৯৮৮-১৯৮৯ সালে স্থানীয়রা ২৬ টি দোকান ঘর নির্মাণ করে। সর্বোচ্চ ৮১০ ও সর্বনিন্ম ১৮৯ বর্গফুট আয়তন বিশিষ্ট পাকা মেঝে টিনের বেড়ার এসব দোকানে কেউ কেউ নিজেরা ব্যবসা করছেন। কেউ কেউ আবার ৫ বছর মেয়াদের জন্য মোটা অংকের সিকিউরিটি মানি নিয়ে অন্যকে দেড় থেকে ২ হাজার টাকায় মাসিক ভাড়া দিয়ে রেখেছেন। কিন্তু সিকিউরিটি মানি ও বাড়তি ভাড়া দখলদাররাই নিয়ে যাচ্ছেন। অন্য দিকে প্রতিটি দোকান দেড় থেকে দুই হাজার টাকা করে মাসিক ভাড়া আদায় করলেও ঘর মালিক বিদ্যালয়কে প্রতিটি দোকানের মাসিক ভাড়া দিচ্ছেন ৫৪ থেকে ১০৮ টাকা। অবশেষে বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির সভাপতি নান্দাইল উপজেলা নিবার্হী অফিসার অরুণ কৃষ্ণ পাল নির্দেশনা মোতাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমানের নেতৃত্বে এসব দোকানগুলো উচ্ছেদ করা হয়। 

নান্দাইল উপজেলার সহকারি কমিশনার ( ভূমি) ফয়জুর রহমান জানান, দীর্ঘ তিন যুগ ধরে বিদ্যালয়ের জায়গা দখল করে এক শ্রেণির লোকজন ব্যবসা করে আসলেও বিদ্যালয়কে সামান্য টাকা ভাড়া দিয়ে আসছিল। তাদের সবাইকে উচ্ছেদের মাধ্যমে ৪ কোটি টাকার জমি উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং