1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

রাস্তা ছেড়ে বাস পুকুরে! আহত নারী ও শিশুসহ ১৬ জন

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের বাজিতপুরে অটোরিকসাকে সাইড দিতে গিয়ে পাশের পুকুরে পড়ে গেলে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১৬ জন আহত হয়েছেন।

রবিবার, ১০ নভেম্বর বেলা সাড়ে ১২টার দিকে বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বাসটি করিমগঞ্জ থেকে ইটখোলার শ্রমিকদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। আহতদের দশজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রফিক, আঁখিমনি, মঞ্জিল, সিরাজ মিয়া, খাদিজা, ফারুক মিয়া, এরশাদ মিয়া, রবিন মিয়া, আঙুরা আক্তার ও আতিকুল ইসলাম। তারা সকলেই কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং