1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

মায়ের ইচ্ছে পূরণে ১২ বছর পর হেলিকপ্টারে বাড়ি এলেন প্রবাসি মাজহারুল

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

 

মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে ছেলে বাড়ি আসবে, সেই স্বপ্ন পূরণ করেছেন কিশোরগঞ্জের হোসেনপুরের মাজহারুল ইসলাম নামের এক যুবক। তিনি উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের ফকির বাড়ির  নুরুল ইসলামের ছেলে।

রবিবার, ১০ নভেম্বর বিকেল পোনে ৫ টার দিকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে বাড়িতে যান তিনি।

সরেজমিনে গিয়ে জানা যায়, নুরুল ইসলাম ও রাজিয়া বেগম দম্পত্তির ৬ ছেলে-মেয়ের মধ্যে মাজহারুল ইসলাম দ্বিতীয় । মাজহারুল ১২ বছর মালয়েশিয়া কাটিয়ে মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন।

তার বড় ভাই আনসারুল ইসলাম বলেন,আমার ভাই এতো বছর পর বাড়ি আসবে, হেলিকপ্টারে যেন বাড়ি আসে, এটা মায়ের স্বপ্ন ছিলো। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।

আবেগ আপ্লূত হয়ে মা রাজিয়া বেগমকে দেখা যায় ফুলের তোড়া দিয়ে ছেলেকে বরণ করতে। তিনি বলেন,আমি অত্যন্ত খুশি হয়েছি। এতো বছর পর আমার ছেলে বাড়ি ফিরেছে হেলিকপ্টার করে। এতে,আমার ইচ্ছা পূরণ হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং