1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে সেনা অভিযানে ছাত্রলীগ নেতা মাছুম গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা কে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তাকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি রায়ের বাজার কেন্দুয়া আঞ্চলিক মহাসড়কে চেক পোস্ট বসায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। সেই চেক পোস্ট চলাকালীন সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আঠারবাড়ি ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম ভূইয়া মাসুমকে আটক করা হয়। ওই সময় তার হাতে থাকা মুঠোফোন চেক করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যে দেখা যায় গত ৩ নভেম্বর আন্দোলন করতে ছাত্রলীগ সংগঠিত হচ্ছে এমন একটি ম্যাসেজ দেয়া হয়েছে বিভিন্ন ছাত্রলীগ নেতাকে। পরে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা অস্থিতিশীল হতে পারে এমন আশংকায় তাকে বৃহস্পতিবার সন্ধা সাতটায় ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম ভূইয়া মাছুমকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং