1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

করিমগঞ্জে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ৮৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

 

করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওমর কাইয়ুম বাদী হয়ে আওয়ামী লীগ ও জাপাসহ ৮৩ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ২৬০ থেকে ২৭০ জনকে আসামি করে  মামলা দায়ের করেছেন।

বুধবার, ২৩ অক্টোবর করিমগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।

আসামি তালিকায় রয়েছেন বারঘরিয়া ইউপি চেয়ারম্যান কামরুল আহসান কাঞ্চন, গুজাদিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদ, সুতারপাড়া ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, গুনধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম ভূইয়া (রাসেল), নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান মো. হেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরু সিকদার, হারুন অর রশিদ, কামরুজ্জামান সঞ্জু ও আশরাফ উদ্দিন।

এতে হাই প্রোফাইল ব্যক্তির মধ্যে নাম রয়েছে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক মুখ্য তদন্ত কর্মকর্তা এম সানাউল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান (আওলাদ), বঙ্গবন্ধু পরিষদ কিশোরগঞ্জজেলা শাখার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খান, সাবেক মেয়র হাজী আব্দুল কাইয়ূম ও মুজিবুল হক চুন্নুর ব্যক্তিগত সহকারী আমিরুল ইসলাম বাবলু।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালীন শান্তিপূর্ণ মিছিলে সশস্ত্র হামলা, শর্টগান ও বন্দুক দিয়ে গুলি, ককটেল নিক্ষেপ এবং অগ্নিসংযোগের ঘটনায় তাদের অভিযুক্ত করা হয়েছে।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাব উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তের জন্য  উপ পুলিশ পরিদর্শক (এসআই) অসিম বিশ্বাস কে দায়িত্ব দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং