1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি রেল স্টেশনে জেসমিন আক্তার (৩৭) নামে এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। নিহত নারী উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলোয়ারী গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।

বুধবার, ২ অক্টোবর সকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন আঠারবাড়ি রেল স্টেশনে পৌঁছলে স্টেশনের প্ল্যাটফর্মের পশ্চিম পাশে কাটা পড়ে ওই নারী নিহত হন। সকালে কিশোরগঞ্জ রেলওয়ে থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়। 

আঠারবাড়ি রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতাউল করিম কবির জানান, নিহত জেসমিন আক্তার মানুষিক ভারসাম্যহীন ছিলেন বলে তার স্বামী ও পরিবার সুত্রে জানতে পেরেছেন।

এব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন মিয়া জানান, নিহতের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা জন্য আবেদন করেছেন। এবিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং