1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

হোসেনপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ ।। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে
হোসেনপুর: মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা

 

কিশোরগঞ্জের হোসেনপুরে আসন্ন ঈদুল আজহা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১২ জুন  উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল।

এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকো , থানা অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন , হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: জামাল উদ্দিন, সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ওমর ফারুক খান জনি বক্তব্য দেন।

বক্তাগণ ঈদুল আযহাকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার,  মাদক ও যানজট নিরসন ও বাল্যবিবাহ প্রতিরোধের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং