1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচন:  নিকলীতে মোকাররম সর্দার,কটিয়াদিতে অপু ও অষ্টগ্রামে নাজিম বিজয়ী

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ৬১৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ: তিন উপজেলার তিন বিজয়ী চেয়ারম্যান

 

কিশোরগঞ্জের তিন উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উপজেলাগুলো হচ্ছে, নিকলী, কটিয়াদী ও অষ্টগ্রাম। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে নির্বাচনের বেসরকারী ফলাফলও ঘোষিত হয়েছে। তিন উপজেলায় রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রুবেল মাহমুদ।

নির্বাচনে কটিয়াদী উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে ৪৩ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মঈনুজ্জামান অপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলী আকবর দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৬৫২ ভোট।

কটিয়াদি উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭৭ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪০ হাজার ৬২ জন। মহিলা ভোটার ১ লাখ ৩৭ হাজার ৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। মোট কেন্দ্র ছিল ১০১ টি।

নিকলী উপজেলায় আনারস প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন মোকারম সর্দার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান মো. রুহুল কুদ্দুস ভূঞা জনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩১ হাজার ৫৭ ভোট পেয়েছেন।

নিকলী উপজেলায় মোট ভোটার ১ লাখ ২১ হাজার ৮৫২ জন।। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ১৩১ জন। নারী ভোটার ৫৯ হাজার ২০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। মোট ভোট  কেন্দ্র ছিল ৪৬ টি।

অষ্টগ্রাম উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে এএফ মাশুক নাজিম ৪২ হাজার ৫৫১ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। কাপ-পিরিচ প্রতীকে ১৮ হাজার ৭০৬ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুল ইসলাম জেমস।

অষ্টগ্রাম উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩৬ হাজার ২৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৯৯৭ জন।মহিলা ভোটার ৬৫ হাজার ২৯৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। কেন্দ্র ছিল ৫৫ টি।

মঙ্গলবার, ২১ মে রাতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা রুবেল মাহমুদ এ ফলাফল ঘোষণা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন,নিকলী,কটিয়াদি ও অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও ভোটারের উপস্থিতি ছিল সন্তোষজনক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং