1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

হোসেনপুরে ইভটিজিংয়ের প্রতিবাদকারীর উপর হামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

আশরাফুল ইসলাম তুষার,চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরের গোবিন্দপুরে ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদকারীর উপর হামলা করে আহত করার ঘটনার মামলায় এক নম্বর আসামি ইভটিজার  ছানাউল্লাহকে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।

সোমবার, ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমনের নেতৃত্বে ও এস আই সুশান্ত চন্দ্র সরকার সঙ্গীয় অফিসার এসআই শরিফুল, এএসআই তুহিন মিয়া এবং সঙ্গীয় ফোর্সসহ কিশোরগঞ্জ সদর উপজেলার চর মারিয়া এলাকায় অভিযান চালিয়ে ইভটিজার ছানাউল্লাহকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত ইভটিজার ছানাউল্লাহ হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকার হাসেম উদ্দিনের ছেলে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন বিডিচ্যানেল ফোরকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গোবিন্দপুরে ছাত্রীকে ইভটিজিংয়ের  প্রতিবাদকারীর উপর হামলা করে আহত করার ঘটনার মামলায় এক নম্বর আসামি ইভটিজার ছানাউল্লাহকে আটক করতে সক্ষম হই। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং