1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

মিঠামইনে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে সালাহউদ্দিন শাওন (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার, ২০ অক্টোবর রাতের কোন এক সময়ে তার মৃত্যু হয়। শাওন উপজেলার কাটখাল ইউনিয়নের ছত্রিশ গ্রামের বড় হাটির একরাম হোসেনের ছেলে।

তার মৃত্যুর সঠিক কারণ নিয়ে এলাকায় দুই ধরনের কথা শোনা যাচ্ছে। স্থানীয়দের একাংশ বলছেন, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আবার আরেকটি পক্ষ বলছে, সে বিষপানে আত্মহত্যা করেছে। তবে কোনো পক্ষই এর সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি।

এদিকে শাওনের পরিবারের সঙ্গে কথা বললে তারা জানান, শাওন দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিল। পরিবারের দাবি, নেশার কারণেই তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো ছিল না।

 ময়না তদন্তের জন্য শাওনের  লাশ মর্গে পাঠানো  হয়েছে ।  ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রহস্যজনক এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়  মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং