
কিশোরগঞ্জ শহরের হয়বতনগ এলাকায় মাদ্রাসা ও স্কুল শিক্ষার সমন্বয়ে অত্র এলাকার সর্বপ্রথম ব্যতিক্রমধর্মী ক্যাডেট সিস্টেম শিক্ষা প্রতিষ্ঠান ‘,দারুল আরকাম মডেল মাদ্রাসা’র উদ্যোগে শিক্ষা প্রদর্শনী, পুরস্কার বিতরণী এবং অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৭ অক্টোবর বেলা ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ালেখা ও নৈতিক শিক্ষার ধারাবাহিকতাকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহা-পরিচালক আল্লামা শাব্বির আহমেদ রশীদ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর থানা ওসি আবুল কালাম ভূইয়া, ও কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক সমিতির আহ্বায়ক আনিসুজ্জামান বাবুল
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, জামিয়া ইমদাদিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা তৈয়ব , মাওলানা জিল্লুর রহমান ও মাওলানা আব্দুর রহিম, সড়ক ভবন মসজিদের ইমাম ও খতিব মাওলানা অলিউল্লাহ , বিএডিসি মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুতাসিম বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা এনামুল হক এবং সহকারী পরিচালক হাফেজ আমিনুল ইসলাম। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply