
কিশোরগঞ্জের হোসেনপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘আমাদের হোসেনপুর’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর বিকেলে হোসেনপুর স্টেডিয়াম প্রাঙ্গণে গ্রুপটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গ্রুপের এডমিন, মডারেটরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‘সবাইকে একসূতায় বেঁধে রাখার একটি অনলাইন প্ল্যাটফর্ম’—এই স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালের ২ সেপ্টেম্বর সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্ল্যাটফর্ম হিসেবে ‘আমাদের হোসেনপুর’ ফেসবুক গ্রুপের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে গ্রুপটি হোসেনপুরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ফেসবুকের মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে কাজ করে আসছে।
পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকার খবরাখবর দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, স্থানীয় কেনাকাটার বিজ্ঞাপন, চাকরির খবর এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য বিনামূল্যে প্রচারের মাধ্যমে মানুষের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গ্রুপটি।
অনুষ্ঠানে গ্রুপের এডমিন ও মডারেটররা বলেন, হোসেনপুরের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার সার্বিক উন্নয়নে ‘আমাদের হোসেনপুর’ আগামীতেও একটি বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাবে।
পরে উপস্থিত সবার অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ পালন করা হয়।
Leave a Reply