1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে মে দিবস উপলক্ষে গণতন্ত্রী পার্টির আলোচনা সভা

দিলোয়ার হোসাইন নানক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

 

মহান মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জের গণতন্ত্রী পার্টি উদ্যোগে  আলোচনা সভা করেছে। বুধবার, ১ মে সন্ধ্যা ৭ টায় গৌরাঙ্গবাজারস্থ কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টি শাখার কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিতহয়।

কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে ও কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী,কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন খান মিল্কী আরজু,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী হাবিবুর রহমান মুক্তু,সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী আলমাস মাস্টার,দপ্তর সম্পাদক অ্যাডভোকেট অনুপম দেবনাথ,কিশোরগঞ্জ সদর উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ডা:স্বপন ভৌমিক,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল,কিশোরগঞ্জ পৌর গণতন্ত্রী পার্টি কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফ আলী,করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টি কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক,হোসেনপুর উপজেলা গণতন্ত্রী পার্টি কমিটির সভাপতি সেলিম রেজা পিন্টু,সাংবাদিক আলম সারোয়ার টিটু,গণতন্ত্রী পার্টি নারী নেত্রী বিলকিস বেগম রোজী, গণতন্ত্রী পার্টির নেতা স্বপন ঘোষ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কথায় কথায় শ্রমিক ছাটাই,নির্যাতন বন্ধ, শিশু শ্রম বন্ধ,অপ্রাপ্ত বয়সের অটো চালক দ্বারা অটো চালানো বন্ধ,দুর্ঘটনা জনিত বীমা চালু,শ্রমিকদের জীবনমান উন্নয়নে সামাজিক সুরক্ষা, শ্রমিকের অধিকার নিশ্চিতসহ বেশ কিছু  দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং