1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিক্সার দুই যাত্রী  নিহত, আহত তিনজন

এম এ হান্নান,  পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারী চালিত একটি অটোরিক্সাকে ধাক্কা দিলেভয়াবহ দুর্ঘটনায়  দুজন নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার, ৮ অগাস্ট সকাল সাড়ে ছয়টার দিকে পৌর সদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সেলিম মিয়া (৩৫)। তিনি উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে।

আহতরা হলেন পৌর সদরের বরাটিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে রেনু মিয়া ও পাকুন্দিয়া এলাকার রইছ উদ্দিনের ছেলে ছোটন মিয়া। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের একটি বাস উপজেলার বরাটিয়া চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সেলিম মিয়া নামের এক অটোরিকশাযাত্রী নিহত হন।

এ সময় সাইকেল আরোহী ও অটোরিকশার চালক এবং অপর এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত তিনজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে অজ্ঞাত পরিচয় একজন মারা যান।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বায়োজিদ বলেন, হাসপাতালে আনার আগেই একজন মারা যান। আহত তিনজনের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান বিডিচ্যানেলফোরকে দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং