
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধাতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোগঞ্জ জেলার ইটনা উপজেলায় দুর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৪ অগাস্ট সকাল ১০টায় ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ইটনার উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্র ধর, কিশোরগঞ্জ জেলার দুর্নীতি দমন কমিশনের সহকারি উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ সোহেল, ইটনা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগ এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন।
“দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন নয়, নৈতিক শিক্ষাই বেশি কার্যকর” বিষয়ের উপর বির্তক প্রতিযোগিতায় থানেশ্বর স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়। পরে বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ ছাড়া চৌগাংগা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ও শিমলা র্বশিকুড়া উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর স্থাপনের জন্য প্রতিষ্ঠান প্রধানের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়।
Leave a Reply