1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

কুলিয়ারচরে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময়

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর,কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সোহানা নাসরিন।

মঙ্গলবার, ৭ জুলাই দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন তিনি।

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, জেলা থেকে আগত ৪ জন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, উপজেলা বিএনপির, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহদাত হোসেন শাহ্ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান,  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আনিছুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, বিআরডিবি’র চেয়ারম্যান হাজী হাফেজ মো. দ্বীন ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে প্রবেশের সাথে সাথে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং