1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

তাড়াইলে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও কথিত ফ্যাসিবাদী দোসরদের পুনর্বাসনের চেষ্টার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ২ জুলাই দুপুর ১টায় তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সাধারণ ব্যবসায়ী ও সচেতন জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি, অনিয়ম ও বিভিন্ন চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ এবং টিসিবি ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন, টিসিবি ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির দোসরদের পুনর্বাসনের অপচেষ্টা চলছে। তারা এ ধরনের উদ্যোগ প্রতিহত করতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, টিসিবি ডিলার নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, অনিয়ম কিংবা বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের সুযোগ দেয়া হলে তা সাধারণ জনগণ মেনে নেবে না।

এ সময় অংশগ্রহণকারীরা অবিলম্বে বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে টিসিবি ডিলার নিয়োগের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং