1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

করিমগঞ্জে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

করিমগঞ্জ (কিশোরগঞ্জ)  প্রতিনিধি।। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আমির হামজা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার, ৩০ জুন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের মোকামবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা মোকামবাড়ী গ্রামের আল মামুনের ছেলে এবং মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে চাপা দিলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত করিমগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শোয়েব খান বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং