1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

হোসেনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ২৯ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LASE) প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ।

কর্মসূচির শুরুতে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খাইরুল ইসলাম, প্রভাষক ফররুখ আহমেদ,প্রভাষক মফিজ উদ্দিন,সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান,শিক্ষক আবুল কালাম,ইমাম হোসেন,সাইফুল ইসলাম পলক,ফারজুল ইসলাম, রাজিব চন্দ্র সাহাসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং