1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, একজন নিহত

করিমগঞ্জ (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জের পল্লীতে পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার,২২ জুন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল (৩০) রামনগর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,পাওয়া টাকা সংক্রান্ত বিরোধে প্রথমে তর্কাতর্কি, হাতাহাতি ও শেষে সংঘর্ষ শুরু হয়।এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় রাসেল গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে রাসেলের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে তাকে সেখানে নেয়ার পথে রাসেলের মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার ওসি বিডিচ্যানেলফোরকে বিষয়টি নিশ্চিত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে।

তিনি আরো জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ দেয়া হয়নি। পুলিশের তদন্ত কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং