1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

অষ্টগ্রামে অলওয়েদার রোডে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একমাত্র সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত

মো. মাহবুব আলম, স্টাফ রিপোর্টার, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
অষ্টগ্রাম: দুর্ঘটনায় পতিত পিকআপ ও মোটরসাইকেল, ইনসাইটে নিহত শিশুসহ বাবা ও মা

 

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী  নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সোমবার, ২৫ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাওরের অলওয়েদার রোডে উপজেলার জিরো পয়েন্ট এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিঠামইন উপজেলার মহিষারকান্দি এলাকার মো. মনির হোসেন (৩৮), তার স্ত্রী মোছা. মুন্নী আক্তার (৩২) এবং তাদের একমাত্র সন্তান মো. হায়াত হোসেন (১০)।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত মো. মনির হোসেন স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি কিশোরগঞ্জ শহরে উচ্ছাস কোচিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

 তার মৃত্যুতে তার শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা যায়, রাজধানীর মিরপুর থেকে আসা চাল বোঝাই একটি পিকআপের সঙ্গে মিঠামইন থেকে আসা  মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে মোটরসাইকেলে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

পিকআপটির চালক শরীফ মিয়া (২৪) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাদকখালী গ্রামের আবুল কালামের ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুকনুজ্জামান বলেন, “দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালক আপাতত থানায় আটক রয়েছেন। নিহতদের মরদেহ মিঠামইন থানায় নেয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় ও তার ছাত্র-ছাত্রীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং