
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরিজপুর এলাকায় দ্রুতগামী গরুবাহী পিকআপের সাথে যাত্রীবাহী একটি টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার ১৯ মে বেলা সাড়ে ১২টার দিকে বাজিতপুর উপজেলার পিরিজপুর দাখিল মাদ্রাসার কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত টমটম চালক মো. রাজিব মিয়া কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউপির জাব্বারপাড়া এলাকার মজলিশ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, একটি গরুবোঝাই পিকআপ কিশোরগঞ্জ থেকে ভৈরবে উদ্দেশ্যে যাচ্ছিল এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি টমটমের সাথে পিকআপটি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজিব মিয়া নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে আহত দুইজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দেুর্ঘটনার খবর পেয়ে কটিয়াদী হাইওয়ে থানার পুলিশ এসে দুমড়ে মুচরে যাওয়া পিকআপ ও টমটমটি আটক করে।
এ বিষয়ে জানতে বাজিতপুর থানার ওসির নাম্বারে কল দেয়া হলে তিনি জানান, এটি হাইওয়ে পুলিশের বিষয়। এবিষয়ে আমি কিছু বলতে পারবোনা।
Leave a Reply