1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

হোসেনপুর উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মাহফুজুল হক

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় ‘হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ’ এর সহকারী অধ্যাপক (ইসলামিক স্টাডিজ বিভাগ) মুহাম্মদ মাহফুজুল হক উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

সোমবার, ২৭ এপ্রিল বেলা ১১ টায় হোসেনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ উপলক্ষে পুরষ্কার ও সনদপত্র বিতরণী  অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ উপলক্ষে হোসেনপুর উপজেলা থেকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে  কলেজ পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, ইউনিয়ন পর্যায় থেকে নির্বাচিত হয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে গঠিত একটি কমিটি প্রত্যক্ষ সাক্ষাৎকারের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শ্রেষ্ঠদের মধ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নাম ঘোষণা করে। একাডেমিক ফলাফল, শিক্ষকতার সময়কাল, প্রকাশনা, গবেষনা, প্রবন্ধ, শ্রেণি পাঠদানে পারদর্শীতা, শিখন শেখানোর কৌশল দক্ষতা, প্রশিক্ষনলব্ধ জ্ঞানের সঠিক প্রয়োগ, যোগ্যতাভিত্তিক পাঠদান, প্রশ্ন প্রনয়ণ ও অন্যান্য বিশেষ কৃতিত্বের উপর ভিত্তি করে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, মুহাম্মদ মাহফুজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর  ডিগ্রি নিয়েছেন। তিনি ২০১২ খ্রি. সালে প্রভাষক হিসেবে যোগদান করে  হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে  সুনামের সাথে  কর্মরত রয়েছেন। ইতোমধ্যে তিনি ২০২৪ সালের মার্চ মাসে  সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

তার পিতা মরহুম এ কে মঞ্জুর আহমদ বাজিতপুর হাফেজ আ. রাজ্জাক মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তার ছোট ভাই আনোয়ার ছাদাৎ নরসিংদী ‘জেলা ও দায়রা জজ’ এবং কাওছার আহমদ ব্রি’এর উপ পরিচালক (প্রশাসন) পদে কর্মরত রয়েছেন।  

বিভিন্ন সামাজিক,স্বেচ্ছাসেবী সংগঠনে নেতৃত্ব প্রদানে তার রয়েছে বিশেষ অভিজ্ঞতা। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং