1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

কুলিয়ারচরে জুলাই শহিদ ইফতি আব্দুল্লাহ ও শহিদ মাহমুদুল হাসান জয়ের পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর,  কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জুলাই শহিদ ইফতি আব্দুল্লাহ ও শহিদ মাহমুদুল হাসান জয়ের পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী কুলিয়ারচর উপজেলার উত্তর সালুয়া গ্রামে গিয়ে জুলাই শহিদ ইফতি আব্দুল্লাহ’র পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে তাদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় তার সাথে ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক কাজি সাইফুল্যা, কুলিয়ারচর শাখার আমির মাওলানা মো. রফিকুর রহমান, সেক্রেটারি মাওলানা মো. মসিউর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা মেহেদী হাসান ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূরুল আলম  প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং