
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঁইয়া চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৮ এপ্রিল বিকেল ৫টায় উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে তাড়াইল বাজার এলএসডি রোড জাতীয় পার্টির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিশেষে, জাতীয় পার্টির মৃত সকল নেতা কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply