1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।

১৮ থেকে ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত তিনদিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি তত্ত্বাবধান করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতা দিচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসলাম মোল্লা। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক উপকরণ প্রদর্শন করেন, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

তিনদিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং নতুন উদ্ভাবনী চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং