1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

রাজশাহীতে পলিমাটি’র উদ্যোগে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

রাজশাহীতে সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠন পলিমাটি’র উদ্যোগে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার, ১৪ এপ্রিল সকাল সাতটায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে  পলিমাটি’র উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।এতে সংগঠনের সাংস্কৃতিক কর্মী, অভিভাবকসহ সকল স্তরের মানুষ অংশ নেন।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, জেলা পরিষদ রাজশাহী এর নির্বাহী কর্মকর্তা মো: কাওছার হাবিব, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাছমিনা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আল আমিন মল্লিক, সহকারী প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেন, উপ-প্রকৌশলী আলিফ মাহমুদ, লেখক আমিনা আনসারী , পলিমাটির সভাপতি উজ্জ্বল আলী, এইচটিআই এর সভাপতি  নাহিদ হোসেন , পলিমাটির সদস্য ছোঁয়া, মাধুর্য, খুশি, সুরভী, এনামুল, হাকিম, সাইফ, মাহিম, কোহিনুর, শাওন, তৃষা, নুসরাত,রাফা, মিমসহ অন্যান্যরা শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা থেকে শুরু হয়ে শিশু একাডেমী, রাজশাহীতে যেয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপস্থিত সকলে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা উৎসবে অংশ নেন।এরপর পলিমাটি’র সাংস্কৃতিক কর্মীরা শিশু একাডেমি চত্বরে রাজশাহী জেলা প্রশাসন  আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে সংগঠনের সাংস্কৃতিক কর্মী ফাহিম তাজওয়ার, তৃনা, উজ্জ্বল আলী, ছোঁয়া, শ্রদ্ধাসহ অন্যান্যরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং