1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় নারীকে টিকা দেয়ার সময় যৌন হয়রানির অভিযোগ স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে, কাজ থেকে বিরত থাকার নির্দেশ

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের  পাকুন্দিয়া উপজেলার এক নারীকে টিকা দেয়ার সময় যৌন হয়রানি করার অভিযোগে হোসেন্দী ইউনিয়নে ১ নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী কামাল উদ্দিনকে ইপিআইসহ সকল কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়েছে।‎‎

মঙ্গলবার, ৩১ মার্চ সকালে   বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা ডা. নূর-এ- আলম খান।‎‎

এক অফিস আদেশে তিনি জানান, হোসেন্দী ইউনিয়ের ১ নং ওয়ার্ড এলাকায় টিকাদান চলাকালীন সময়ে এক মহিলাকে যৌন হয়রানির ব্যাপারে আজ ৩০ মার্চ   সামাজিক যোগাযোগে এক ভিডিও প্রকাশিত হয়। তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপনাকে ইপিআইসহ সকল কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হলো।‎‎‎ এর আগে, গতকাল বিকেলে পরিবার পরিকল্পনা অফিসের মাঠকর্মী কামাল হোসেনের বিরুদ্ধে নারীর প্রতি যৌন হয়রানির একটি ভিডিও প্রচার করে পাকুন্দিয়া প্রতিদিন নামের একটি ফেসবুক পেজ।

‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যসেবা দেয়ার সুযোগকে কাজে লাগিয়ে সেবা নিতে আসা নারীদের সঙ্গে অনৈতিক আচরণ করে আসছেন। তবে সামাজিক লজ্জা, ভয় এবং চাপের কারণে ভুক্তভোগীরা এতদিন মুখ খুলতে পারেননি।

‎সম্প্রতি এক সাহসী নারী গোপনে একটি ভিডিও ধারণ করেন, যেখানে অভিযুক্তের অনৈতিক আচরণের কিছু প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়।‎‎ ভিডিওটি প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অভিযুক্ত কামাল উদ্দিনের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করে যুব সমাজ।‎‎ এসময় বিক্ষোভকারীরা বলেছেন, দ্রুত তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ আর এমন অন্যায় করার সাহস না পায়

উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা ডা. নূর-এ- আলম খান জানান, প্রাথমিক অবস্থায় ঘটনার সততা প্রমাণিত হয়েছে এবং ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট সিভিল সার্জন কার্যালয় প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং