1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

মাহে রমজানে তাড়াইল উপজেলায় সহকারী কমিশনার( ভূমি)  জিসান আলীর বাজার মনিটরিং

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ, তাড়াইল, (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করেছেন    উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 শুক্রবার, ২০ ফেব্রুয়ারি  দুপুর আড়াইটা থেকে তাড়াইল উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ জিসান আলীর নেতৃত্বে  এ কার্যক্রম শুরু হয়।

মনিটরিং কালেএ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দ্রব্যমূল্যম উর্ধ্বগতি রোধ, কৃত্রিম সংকট তৈরি না করাসহ রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে, ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয় পাশাপাশি ইফতারির সকল ধরনের খাবার পরিস্কার পরিচ্ছন্নতাসহ  ধুলাবালি থেকে রক্ষার জন্য কাগজ দিয়ে ঢেকে রাখার নির্দেশনা দেন ।

তিনি আরও জানান পবিত্র রমজানে  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন তৎপর ভূমিকা রাখবে।

তাছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনসাধারণের কষ্ট লাঘবে বিশেষ এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সাথে কথা বললে তারা জানান, মাহে রমজানকে ঘিরে দ্রব্যমূল্য উর্ধ্বমুখী , নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র স্থিতিশীল রাখার আহ্বান জানাই প্রশাসনের প্রতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং