1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন

বাজিতপুরে স্বতন্ত্র প্রার্থী ইকবালের সমর্থককে কুপিয়ে জখম

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) হাঁস প্রতীকের প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদার সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি সকালে  উপজেলার হালিমপুর ইউনিয়ন পরিষদের পেছনে কোপানোর এ ঘটনা ঘটে।

আহত মো. কাইয়ুম (৬০) হালিমপুর এলাকার মৃত সাহেব আলীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফিরছিল হাঁস প্রতীকের সমর্থক মো. কাইয়ুম। এ সময় বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদার সমর্থকরা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কাইয়ুমের উপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং