1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ সদর উপজেলার পশ্চিম হারুয়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার বাদ জোহর শহরের ঐতিহাসিক পাগলা মসজিদে নামাজে জানা শেষে তাঁকে মসজিদ সংলগ্ন কবরস্তানে তাকে দাফন করা হয়।  

রবিবার, ৮ ফেব্রুয়ারি রাত দেড়টায় রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

তিনি বার্ধক্যসহ নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকাস্থ পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তিবর্গ ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছে।

শোকপ্রকাশ

কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রূহানীর পিতা অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জের বিভিন্ন ব্যক্তিবর্গ ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রয়াত রফিকুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ বেতার ও দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা মাজহার মান্না মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহশোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং