1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

বিশিষ্ট মুকাভিনয় শিল্পী রিফাত ইসলামের মাতৃবিয়োগ

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

 

দেশের বিশিষ্ট মুকাভিনয় শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিফাত ইসলামের মাতা রেনুয়ারা খাতুন আর বেঁচে নেই।

তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে বুধবার, ২১ জানুয়ারি সকালে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২। তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ জোহর নিজগ্রাম কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মুসলিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তিবর্গ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছে।

শোকপ্রকাশ:

মুকাভিনয় শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিফাত ইসলামের মাতৃবিয়োগে কিশোরগঞ্জের বিভিন্ন ব্যক্তিবর্গ ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রয়াত রেনুয়ারা খাতুনের মৃত্যুতে দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জের নিজস্ব সংবাদদাতা ও লেখক মাজহার মান্না, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন জার্নালিস্ট এসোসিয়েশন অব কিশোরগঞ্জ এর সভাপতি আহমাদ ফরিদ মরহুমার আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং