
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৬৫ কিশোরগঞ্জ-৪ (ইটনা- মিঠামইন-অষ্টগ্রাম) সংসদীয় আসন মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৯ প্রার্থী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে খায়রুল ইসলাম ঠাকুর, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. রোকন রেজা শেখ, ইনসানিয়াত বিপ্লব দল থেকে নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বিল্লাল আহমেদ মজুমদার, ন্যাশনাল পিপলস পার্টি থেকে মো. জয়নাল আবদিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী রেহা কবির, আব্দুর রহিম মোল্লা ও মো. শাহীন রেজা চৌধুরী মনোয়নপত্র জমা দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
Leave a Reply